ছোট ব্যবসায় বেশি ঋণ বিতরণের সুযোগ পেলো ব্যাংকগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২০:৫৯আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:০৯

বাংলাদেশ ব্যাংক সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যবসা (ট্রেডিং) উপখাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বছরভিত্তিক ঋণ বা বিনিয়োগের আনুপাতিক হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশে পুনঃনির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্ধিত এ আনুপাতিক হার আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সবগুলো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকার ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন দেওয়ার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এই প্যাকেজের অর্ধেক অর্থও যোগান দেবে বাংলাদেশ ব্যাংক।

ঘোষিত সার্কুলার মতে, এই প্রণোদনা প্যাকেজের আওতায় অনুপাত বাৎসরিক ঋণ বা বিনিয়োগের ৩০ শতাংশের বেশি হলে (যা কোনোভাবেই ৩৫ শতাংশের অধিক হতে পারবে না) সমানুপাতিক হারে উৎপাদন ও সেবা উপখাতে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের অনুপাত কমবে। তবে উৎপাদন ও সেবা উপখাতে প্রদত্ত সামগ্রিক ঋণের অনুপাত ৬৫ শতাংশের কম হবে না।

উৎপাদন, সেবা ও ব্যবসা উপখাতে গ্রাহকের ক্ষতির মাত্রা বিবেচনা করে নতুন ঋণ বা বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠানের অনুকূলে প্রদেয় বিনিয়োগের পরিমাণ (চলতি মূলধন) সংশ্লিষ্ট ব্যাংকের নীতিমালা ও ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে।

গ্রাহকের ক্ষেত্রে উল্লিখিত সীমা আগের বছরে প্রদত্ত চলতি মূলধন ঋণ কিংবা বিনিয়োগ সুবিধার অধিক হবে না। প্যাকেজের আওতায় ঋণ বা বিনিয়োগ বিতরণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম