পল্লী সঞ্চয় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৬:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:০৫

নজরুল ইসলাম খান সাবেক সচিব নজরুল ইসলাম খানকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে সাময়িক নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৩০ নভেম্বর) এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১২(২) অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মো. নজরুল ইসলাম খানকে সাময়িকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের