শেষ দিন মনে করে কর অফিসে উপচে পড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:২৪

শেষ দিন মনে করে কর অফিসে উপচে পড়া ভিড় আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৩০ নভিম্বর) ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। রবিবার পর্যন্ত সময় বাড়ানোর ঘোষণা না থাকায় আজ  সকাল থেকে রাজধানীর বিভিন্ন কর অঞ্চলে দেখা যায়, ব্যাপক উৎসাহ নিয়ে আয়কর দিতে এসেছেন করদাতারা। ভিড় অন্য যেকোনও দিনের চেয়ে বেশি। শেষ দিন মনে করে করোনার ঝুঁকি নিয়েই কিছুটা উদ্বেগের মাঝে করদাতারা বিভিন্ন কর অঞ্চলে ভিড় করেন। এদিকে  সোমবার বিকালে এক আদেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সন্ধ্যায়  এনবিআরের এই ঘোষণায় যেসব করদাতা কর দিতে এসেছেন, তাদের অনেকেই  বিরক্ত হয়েছেন। করদাতারা বলছেন, একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে সন্ধ্যা ছয়টার মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন,আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ শেষ দিন হিসেবে চাপ রয়েছে বেশি। সকাল থেকেই করদাতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা সমস্যা হয়েছে। আয়কর অফিস-৪ এর এক কর্মকর্তা বলেন, সকাল থেকেই ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। তবে করোনা মহামারির সময়ে স্বাস্থ্যবিধির ব্যাপারে অনেকেই ছিলেন উদাসীন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম