সিসা বারের ভ্যাট ফাঁকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫১

সিসা বারের ভ্যাট ফাঁকি রাজধানীর গুলশানের ‘দ্য মিরাজ’ নামের রেস্টুরেন্ট ও সিসা বারের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে ভ্যাট গোয়েন্দারা। প্রতিষ্ঠানটি আট বছরে সোয়া ৯ কোটি টাকার বিক্রি গোপন করেছে। অথচ গ্রাহকদের কাছ থেকে ভ্যাট নিয়ে তা সরকারি কোষাগারে জমা দেয়নি। সব মিলিয়ে ভ্যাট ফাঁকি ও সুদ মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ আড়াই কোটি টাকা।
সোমবার (৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদফতর। রাজধানীতে ৫০টির বেশি সিসা বার আছে বলে জানিয়েছেন ভ্যাট গোয়েন্দারা। গত ১২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দারা গুলশানের ৩ নম্বর সড়কের ৯/এ তে অবস্থিত দ্য মিরাজ রেস্টুরেন্ট ও সিসা বারে অভিযান চালান। প্রতিষ্ঠানটির মূসক নিবন্ধন অনুযায়ী ব্যবসায়িক নাম দ্য ফ্রেন্ডস হাউস লিমিটেড।
ভ্যাট গোয়েন্দা অধিদফতরের উপপরিচালক তানভীর আহমেদ ও সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন ওই ভ্যাট গোয়েন্দা দলের নেতৃত্ব দেন। সেখানে গিয়ে তারা কাগজপত্র জব্দ করেন। এর পাশাপাশি ১৫ কেজি সিসা ও সিসা পরিবেশনের নানা সামগ্রী আটক করা হয়। এসব পণ্য আমদানির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
২০১৩ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ৯ কোটি ৩৩ লাখ টাকা বিক্রির তথ্য গোপনের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।
ভ্যাট আইন অনুসারে, এই ফাঁকি দেওয়া ভ্যাটের ওপর মাসভিত্তিক ২ শতাংশ হারে ৯৮ লাখ টাকা সুদ প্রযোজ্য। এ ছাড়া সিসা বারটি বিভিন্ন সেবা ক্রয়ের ওপর ৮ লাখ ৪০ লাখ টাকা উৎসে ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত। এর ওপর মাসভিত্তিক ২ শতাংশ হারে সুদ ৭ লাখ ৮৮ হাজার টাকা প্রযোজ্য।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম