জনতা ব্যাংকে এমডি ও অগ্রণী ব্যাংকে চেয়ারম্যানের পুনর্নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৯:২০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:২০

আব্দুছ ছালাম আজাদ ও ড. জায়েদ বখত রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন আব্দুছ ছালাম আজাদ। এদিকে অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জায়েদ বখতকে আবারও ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুছ ছালামকে নিয়োগ দেওয়া সেই প্রজ্ঞাপন মঙ্গলবার (৮ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে।  এতে বলা হয়, ২০২৩ সালের ২৯ এপ্রিল তার ৬৫ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। সোমবার (৭ ডিসেম্বর) তার এই পুনর্নিয়োগ অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এমডি হিসেবে প্রথম দফায় তিন বছরের জন্য তিনি ব্যাংকটিতে যোগ দেন ২০১৭ সালের ডিসেম্বর। নতুন করে আরও তিন বছরের জন্য দায়িত্ব পেলেন তিনি। গত ৩ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।

প্রসঙ্গত, জনতা ব্যাংকেই কর্মজীবন শুরু হয় আব্দুছ ছালামের। মহাব্যবস্থাপক পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলে তাকে বদলি করা হয় কৃষি ব্যাংকে। এরপর উপব্যবস্থাপনা পরিচালক পদেই তিনি ফিরে আসেন জনতা ব্যাংকে। সেখান থেকেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হন।

এদিকে অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জায়েদ বখতকে আবারও ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগের ব্যবস্থা করতে মঙ্গলবার (৮ ডিসেম্বর)  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির এমডি বরাবর চিঠি দিয়েছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগ দেবে তার চেয়ারম্যান। তার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে।

ড. জায়েদ বখত ২০১৪ সাল থেকে তিন বছর করে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবারেরটিসহ তিনি তিন দফায় ৯ বছরের জন্য চেয়ারম্যান হচ্ছেন। রাষ্ট্রমালিকানাধীন কোনও ব্যাংকের চেয়ারম্যান পদে টানা ৯ বছর দায়িত্ব পালন করতে যাচ্ছেন।  বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখতকে প্রথমবারের মতো ২০১৪ সালের নভেম্বরে ব্যাংকটিতে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম