রাজস্ব আদায় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫০

টাকা চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায় বেড়েছে দুই হাজার ৬৮৮ কোটি টাকা। রাজস্ব আহরণের এই প্রবৃদ্ধির হার তিন দশমিক ৩৯ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এটি কম। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গত পাঁচ মাসে দেশে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৮৭ হাজার ৯২ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে আদায় করা রাজস্বের তুলনায় দুই হাজার ৬৮৮ কোটি টাকা বেশি। গত অর্থবছর একই সময়ে রাজস্ব আদায় হয়েছিলো ৮৪ হাজার ৪০৪ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, অর্থ বছরের প্রথম পাঁচ মাসে আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ৭১৩ কোটি টাকা। এখাতে প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক ২৪ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাতে আদায় হয়েছে ৩৩ হাজার ৪৪৫ কোটি টাকা, প্রবৃদ্ধি হয়েছে দশমিক শূন্য তিন শতাংশ। এছাড়া আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আহরণ হয়েছে ২৫ হাজার ৯৩৩ কোটি টাকা। এখাতে প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক ২২ শতাংশ।

এদিকে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি ঠিক জায়গায় আছে, ভালো অবস্থানে আছে। যেটা কেউ চিন্তাও করতে পারেনি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক