এনসিসি ব্যাংকের নতুন এমডি মামদুদুর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৩০

এনসিসি ব্যাংকের নতুন এমডি মামদুদুর রশীদ এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মামদুদুর রশীদ। সোমবার (২৮ নভেম্বর) ব্যাংকটি থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে মোহাম্মদ মামদুদুর রশীদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসা উন্নয়নের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি আইপিডিসি ফিন্যান্স-এর পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রশীদ ৩১ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন পেশাদার ব্যাংকার।
তিনি বাংলাদেশ, ভারত এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ একাধিক দেশি-বিদেশি ব্যাংকিং পরিমন্ডলে ফিন্যান্স ও ব্যাংকিং উভয় ক্ষেত্রে অভিজ্ঞতা সমৃদ্ধ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি সিপিএ অস্ট্রেলিয়ার একজন ফেলো মেম্বার (এফসিপিএ)।
রশীদ ব্যাংকিং পেশায় যোগদানের পূর্বে একজন নাবিক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাষক (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম