ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০৫

ট্রাস্ট ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) চালু করেছে ট্রাস্ট ব্যাংক। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রাস্ট ব্যাংকের এই ডিজিটাল প্ল্যাটফর্মের সেবাটি উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ট্রাস্ট ব্যাংকের এই সেবার আওতায় গ্রাহকরা অর্থ জমা ও লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেওয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন। ট্যাপের বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে।
সেবাটির উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান বলেন, ‘বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। তাই আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক এবং এশিয়ার টেকনিক্যাল জায়ান্ট আজিয়াটা ডিজিটাল সার্ভিসের যৌথ উদ্যোগে চালু করতে যাচ্ছি ট্রাস্টি আজিয়াটা পে (ট্যাপ)। জাতির পিতার জন্মশত বার্ষিকীর এই শুভক্ষণে দেশে এমন একটি প্রযুক্তি চালু করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুডেন্ট জেনারেল মো. এনায়েত উল্যাহ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. মেজবাউল হক, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফারুক মঈন উদ্দিন আহমেদ এবং ট্রাস্বট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান বক্তব্য রাখেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম