এলপিজি’র দাম নির্ধারণে গণশুনানি আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৯:৩৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৯:০৭

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি’র দাম নির্ধারণে গণশুনানি করতে যাচ্ছে বিইআরসি। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হচ্ছে এই শুনানি। একদিনে শেষ করা না গেলে আরও দুই দিন, অর্থাৎ ১৭ ও ১৮ জানুয়ারিও রাখা হয়েছে শুনানির তারিখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের নির্দেশে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো গত ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের দামের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেয়। এতে সরকারি কোম্পানি বিপিসির অধীন এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০০ টাকা করা এবং বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) কমিশনের কাছে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২৬৯ টাকা করার প্রস্তাব দেয়।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। এরপর ১৫ ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত ছিল। সেই শুনানিতে কমিশনকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেন আদালত।

এরপর পরই আদালত অবমাননার রুল থেকে বাঁচতে এলপিজির দাম নির্ধারণের উদ্যোগ নেয় কমিশন। আগামী ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে কাজের জন্য একটি শিডিউলও তৈরি করেন তারা।

কমিশন জানায়, ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। শুনানিতে বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং ভোক্তাদের পক্ষে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেবেন বলে জানা যায়।

শুনানির পর আগামী ২৪ জানুয়ারি লাইসেন্সি ও স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে শুনানি পরবর্তীতে লিখিত মতামত দেওয়া যাবে বলে কমিশন জানিয়েছে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম