কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৪, ১০:০১আপডেট : ০২ মে ২০২৪, ১০:০১

কেনিয়াজুড়ে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে। বন্যার কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। বুধবার (১ মার্চ) দেশটির সরকার এবং রেড ক্রস এই তথ্য জানিয়েছে। বৃষ্টি ও বন্যায় প্রতিবেশী তানজানিয়া এবং বুরুন্ডিতে আরও কয়েক ডজন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মুষলধারে বৃষ্টি এবং বন্যার কারণে কেনিয়ায় বাড়িঘর, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। দেশটিতে মৃতের এই সংখ্যা গত বছরের শেষের দিকে এল নিনোর আবহাওয়ার কারণে সৃষ্ট বন্যার থেকেও বেশি।

কেনিয়া রেড ক্রস সাউথ রিফ্ট এর আঞ্চলিক ব্যবস্থাপক ফেলিক্স মাইয়ো বলেছেন, দেশটির মধ্যাঞ্চলীয় মাই মাহিউ শহরে সোমবার আকস্মিক বন্যায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার ধ্বংসাবশেষ থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে, ওইদিন সরকারের মুখপাত্র আইজ্যাক মাওয়ারা বলেছিলেন, মৃতের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম