রফতানি শিল্পের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ২০:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:১৫

রফতানিমুখী শিল্প খাতের প্রযুক্তিগত উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হয়েছে।

রফতানিমুখী শিল্পের উদ্যোক্তারা ব্যাংক হারের চেয়ে এক শতাংশ কম সুদে ঋণ এই তহবিল থেকে তিন থেকে ১০ বছরের জন্য ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারের রূপকল্প ২০২১ ও ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) অর্জন এবং রূপকল্প ২০৪০ মোতাবেক দেশকে উন্নত দেশে উন্নীত করতে হলে মাথাপিছু রফতানি আয় এবং জিডিপিতে মোট রফতানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে রফতানিমুখী শিল্প খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নাই। এজন্য আন্তর্জাতিক বাজারে রফতানিমুখী শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসই অধিকতর বৃদ্ধিকল্পে পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া, জ্বালানি সাশ্রয় ও দক্ষতা, কর্মপরিবেশ উন্নয়নে এবং উৎপাদন যন্ত্রপাতি মেশিনারিজ ও প্রযুক্তির আধুনিকায়ন প্রয়োজন।

এ প্রেক্ষাপটে রফতানি নীতি-২১ এর আলোকে রফতানিমুখী শিল্প খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন সাধনকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকনোলজি ডেভেলপমেন্ট আপগ্রেডেশন ফান্ড নামে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম