কেন্দ্রীয় ব্যাংকের ড্যাশবোর্ড বিকল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৭:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাঙ্গো টেলিসার্ভিসের মতিঝিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে অচল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন তদারকির ইলেকট্রনিক ড্যাশবোর্ড। ফলে আমদানি-রফতানি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংক কিছুটা ভোগান্তিতে পড়েছে। তবে বিভিন্ন ব্যাংকের তদারকিতে বাংলাদেশ ব্যাংকের সমস্যা হলেও ব্যাংকগুলোর কোনও সেবা বন্ধ নেই।

জানান গেছে, নেটওয়ার্ক সেবা সচলে কাজ করছেন ম্যাঙ্গো টেলিসার্ভিসের কর্মকর্তারা। সংস্থাটির এক কর্মকর্তা জানান, মতিঝিলের এক ভবনে আগুন লেগে ক্যাবল তার পুড়ে যায়। যে কারণে  মতিঝিল এলাকায় সেবাটি অচল হয়ে পড়ে। এর ফলে বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের ইলেকট্রনিক ড্যাশবোর্ডও।

প্রসঙ্গত, বাণিজ্যিক ব্যাংকগুলোর সব ধরনের বৈদেশিক লেনদেন ইলেকট্রনিক ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তদারক করে বাংলাদেশ ব্যাংক। ড্যাশবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে আমদানি-রফতানি, প্রবাসী আয়সহ সব বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য জানতে পারে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম