গ্রামীণ উদ্যোক্তাদের ১১৩ কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮

পল্লী অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার উদ্যোগ শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। সরকারের কাছ থেকে নতুন বরাদ্দ পাওয়া ৩০০  কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় গ্রুপ উদ্যোক্তাদের ১১৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বল্পসুদে দুই হাজার ৮৯ উদ্যোক্তাকে ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

জানা গেছে, সম্প্রতি করোনা মহামারির প্রভাব মোকাবিলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন দুটি প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছেন। প্যাকেজ দুটির মোট বরাদ্দ দুই হাজার ৭০০ কোটি টাকা।

নতুন অনুমোদিত প্যাকেজ দুটির প্রথমটির আওতায় সরকার এসএমই ফাউন্ডশেনের অনুকূলে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা দ্রুততম সময়ে ঋণ হিসেবে উদ্যোক্তাদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে ফাউন্ডেশন থেকে ১০০টি সম্ভাবনময় ক্লাস্টার নির্বাচন এবং প্রাথমিকভাবে এসব ক্লাস্টারে ঋণ চাহিদা (সংযুক্ত) প্রাক্কলন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং গ্রোগ্রামের আওতায় ১০টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৫টি ক্লাস্টার এবং ছয়টি ক্লায়েন্টেল গ্রুপের দুই হাজার ৮৯ উদ্যোক্তাকে এ ঋণ দেওয়া হয়। ঋণ পাওয়াদের মধ্যে নারী-উদ্যোক্তা ৫১৭ জন।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং এবং আইডিএলসি ফাইন্যান্সিং।

 

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম