আউটসোর্সিংয়ের আয়ও আসবে বিকাশ-রকেট ও এমক্যাশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৪

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের আয়ও এখন এমক্যাশ, বিকাশ বা রকেটের মতো মোবাইল ফোন আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে আসবে। এ জন্য এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বিদেশি লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করতে হবে। বুধবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে ফ্রিল্যান্সারদের আয়ের অর্থ দেশে আনা আরও সহজ হবে। এ ছাড়া বৈধ চ্যানেলে আয় আসা বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, এতদিন শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন করা ব্যাংক শাখার মাধ্যমে এসব আয় দেশে আসত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নতুন এই সেবা দিতে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বিদেশি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট প্রোভাইডাররা বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবে। এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত ডিলার ব্যাংকের সঙ্গে লেনদেন নিষ্পত্তির জন্য হিসাব পরিচালনা করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রফতানিকারকেরা বৈদেশিক মুদ্রায় যে রিটেনশন কোটা সুবিধা পেয়ে থাকে, এ ক্ষেত্রেও এই সুবিধা থাকবে। মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি হিসাবে অর্থ জমা করার পূর্বে বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয় অংশ রিটেনশন কোটা হিসাবে জমা করা যাবে।

বিদেশি লেনদেন সেবা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা নস্ট্রো হিসাবে জমা হওয়ার পর তা ব্যাংকগুলো এমএফএসগুলোর হিসাবে টাকায় স্থানান্তর করবে। এ ছাড়া প্রযুক্তিসেবা খাতের আয় সংশ্লিষ্ট রফতানিকারকের নামে পরিচালিত ডিজিটাল ওয়ালেটে জমা হবে। বিদেশি লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকে বৈদেশিক মুদ্রা কিংবা টাকা হিসাব পরিচালনা করতে পারবে। বিদেশি লেনদেনসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত হিসাবে অনুমোদিত ডিলার ব্যাংক ওভারড্রাফ্ট সুবিধা প্রদান করতে পারবে। তবে ওভারড্রাফট সুবিধা প্রদানের ক্ষেত্রে পেমেন্ট গ্যারান্টি থাকতে হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম