ই-কমার্সে আস্থা ও বিশ্বাস তৈরিতে কমন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৫

ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম-উই’র আয়োজনে রাজধানীর পূর্বাচল ক্লাবে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) উই  আয়োজিত ‘কালারফুল ফেস্ট ২০২১’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বিশেষ অতিথি ছিলেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উই’র প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ,উপদেষ্টা কবির সাকিব ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা প্রমুখ।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে দেশের ই-কামার্স খাতের প্রবৃদ্ধি ৩০০ শতাংশ ছাড়িয়েছে।  গত ১২ বছরে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কোভিডের ১১ মাসে উই’র প্রবৃদ্ধি দেখে উৎসাহিত হয়ে আমরা আগামী ২০২৫ সালের মাধ্যে শুধু ই-কমার্সে আরও ৫ লাখ উদ্যোক্তা তৈরির কাজ হাতে নিয়েছি। উই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

প্রতিমন্ত্রী বলেন,‘২০২৫ সালের মধ্যে সব লেনদেন ক্যাশলেস করতে এ বছরই ইন্টারঅপারেবল ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম চালু করা হবে।’  বাড়ি বাড়ি পর্যন্ত সাপ্লাই চেইন গড়ে তুলে উদ্ভাবনী ধারণা দিতে উই সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ধারণা বাস্তবায়নে স্টার্টআপ বাংলাদেশ থেকে ফান্ডিং করা হবে।’

ডিজিটাল কমার্সে আস্থা ও বিশ্বাস তৈরিতে একটি কমন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক।  বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানান তিনি।

শুক্রবার ছিল সম্মেলনের প্রথম দিন। সম্মেলন শেষ হচ্ছে শনিবার (২০ ফেব্রুয়ারি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম