বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৬, ০০:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ০০:২৫

- নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে নভেম্বর মাসের চেয়ে ডিসেম্বরে প্রায় ১৭ কোটি ডলার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। ডিসেম্বর মাসে তারা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩০ কোটি ৭৮ লাখ ডলার। নভেম্বর মাসে পাঠিয়েছিলেন ১১৪ কোটি ২৪ লাখ ডলার। অক্টোবরে পাঠিয়েছিলেন ১০৯ কোটি ৮৪ লাখ ডলার। সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আর আগস্টে পাঠিয়েছেন ১১৯ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) তারা ১৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৩০ লাখ ডলার। বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ এক কোটি ৩০ লাখ ডলার।

দেশীয় মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৮ কোটি ৩৯ লাখ ডলার। আর বিদেশি মালিকানার মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৭৭ লাখ ডলার। বরাবরের মতো ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩২ কোটি ১২ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১২৭ কোটি ৫০ লাখ ডলার।

/জিএম/ এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম