এফবিসিসিআই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৮৪ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ২০:২১আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:৪১

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ পরিচালক পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই নির্বাচনে মোট ৮০টি পরিচালক পদ রয়েছে। এরমধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে ৩৪ জন হবেন মনোনীত পরিচালক। আর চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে ৪৬ জন হবেন নির্বাচিত পরিচালক।

তফসিল অনুযায়ী, বুধবার (৩১ মার্চ) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫ মে পরিচালক পদের নির্বাচন।

এদিন মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই নির্বাচনে সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিনসহ পরিচালক পদের প্রার্থীরা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি নিজাম উদ্দিন রাজেশ, পরিচালক রাশিদুল হোসাইন চৌধুরী রনিসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা।

এফবিসিসিআই আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল শেষে বলেন, সরকারের লক্ষ্য অর্জনে এফবিসিসিআই’র মাধ্যমে ব্যবসায়ীদের যুক্ত করে কাজ করতে চাই। ছোট- বড় সকল ব্যবসায়ীদের মাঝে ঐক্য সুদৃঢ় করতে চাই। ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিকাশ ও সুরক্ষার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে একত্রে কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করার এই যাত্রা আরও বেগবান করতে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

প্রসঙ্গত, এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী মো. জসিম উদ্দিন মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি নিয়ে খ্যাতনামা শিল্পদ্যোক্তায় পরিণত হয়েছেন। ৫৬ বছর বয়সী এই শীর্ষ ব্যবসায়ী নেতা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম