আরও প্রণোদনা চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৭:৩৩আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯:০৬

করোনাভাইরাস মহামারির ক্ষতি পোষাতে আরও প্রণোদনা চান ব্যবসায়ীরা। তবে সরকারের পক্ষ থেকে কোনও প্রতিশ্রুতি দেননি অর্থমন্ত্রী। বলেছেন, এ বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন। তার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ব্যবসায়ীরা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মেয়াদ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের দাবি অযৌক্তিক বলবো না। তবে কতটুকু আমরা গ্রহণ করতে পারবো তা এ মুহূর্তে বলা যাবে না। অর্থ সচিবের নেতৃত্বে টিম কাজ করছে। দেশের জন্য যেসব পরামর্শ উপযোগী ও কল্যাণকর, সরকার অবশ্যই সেগুলো বিবেচনায় নেবে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট ১২টি ব্যবসায়ী সংগঠনকে এ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সব সংগঠনের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। তারা তাদের মতামত, সমস্যা ও প্রাপ্তিসহ সবকিছু আমাদের জানিয়েছেন। আমরা তাদের দাবি কতটুকু গ্রহণ করতে পারবো সেটি বাজেট টিম, ব্যাংক, এনবিআরসহ যারা আছে তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।

মুস্তফা কামাল বলেন, কোভিড মহামারির জন্য গত বছর প্রধানমন্ত্রী ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সেগুলো থেকে ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। এখন তাদের দাবি হলো, সেসব প্রণোদনার মেয়াদ আরও বাড়ানো। এটাই এখন তাদের মূল দাবি।

বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক, বিকেএমইএ প্রেসিডেন্ট সেলিম ওসমান, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, ডিসিসিআই প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, সিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, উইমেন চেম্বারের সেলিমা আহমাদ, এফআইসিসিআই প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, ডব্লিউইএবি প্রেসিডেন্ট শাহরুক রহমান ও ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার অংশগ্রহণ করেন।

/এসআই/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম