জুলাই মাসের আগ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রণোদনার ঋণ পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৬:৫৪আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৬:৫৪

জুলাই মাসের আগ পর্যন্ত ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা সরকারের ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নিতে পারবেন। সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব ব্যাংকের এমডিদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ী (সিএসএমই ) দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা দেওয়া হয়। কিন্তু গত ৩১ মার্চ পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ৭২ দশমিক ৩১ শতাংশ ঋণ বিতরণ করেছে।

এই অবস্থায় আলোচ্য প্যাকেজের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা প্যাকেজটির প্রথম পর্যায়ের বাস্তবায়নের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ-সংক্রান্ত আগের সার্কুলারের বাকি সব নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম