ছয় পণ্যের দাম নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৯:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৯:৩২

ভোজ্যতেলসহ ছয়টি পণ্যের খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আগেই নিধারণ করে দিয়েছে সয়াবিন তেলের দাম। আর বাকি পাঁচটি পণ্য যেমন চিনি, পেঁয়াজ, ছোলা, উন্নতমানের মসুর ডাল, সাধারণ মানের মসুর ডাল, খেজুরের দাম নিধারণ করে দিয়েছে  কৃষি বিপণন অধিদফতর। রমজানে এ দামে খুচরা বাজারে পণ্য বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করারও সিদ্ধান্ত নিয়ছে সরকার। কৃষি বিপণন অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সোমবার (১২ এপ্রিল) আগামী রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ উপলক্ষে রাজধানীর কৃষি বিপণন অধিদফতর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত দাম অনুয়ায়ী- খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম হবে সর্বোচ্চ ৪০ টাকা, চিনি ৬৭ থেকে ৬৮ টাকা, ছোলা ৬৩ থেকে ৬৭ টাকা, মসুর ডাল উন্নতমানের হলে দাম হবে ৯৭ থেকে ১০৩ টাকা ও সাধারণ মোটা মসুর ৬১ থেকে ৬৫ টাকা, সাধারণ মানের খেজুর ৮০ থেকে ১০০ টাকা এবং মধ্যম মানের ২০০ থেকে ২৫০ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা।

মহাপরিচালক জানান, রাজধানীতে ৩০টি মোবাইল টিম কাজ করছে। কোনও পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি বিপণন অধিদফতর সূত্র জানিয়েছে, প্রতি বছর ৪১টি নিত্যপন্যের দাম নির্ধারণে কাজ করে এ অধিদফতর। দেশের উৎপাদন, আমদানি, ক্রয়মূল্য, মজুত ও চাহিদার তথ্য বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম