বিজিএমইএ সভাপতির দায়িত্ব নিলেন ফারুক হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৬:১১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:১১

দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) দায়িত্ব গ্রহণ করেছে সভাপতি ফারুক হাসানের বোর্ড।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গুলশানে বিজিএমইএ’র পিআর অ্যান্ড মিডিয়া সেল আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় বিদায়ী বোর্ড (২০১৯-২০২১) নতুন বোর্ডের (২০২১-২০২৩) সভাপতি ফারুক হাসানসহ অন্যান্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।

ফারুক হাসানের নেতৃত্বাধীন এই বোর্ড আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। নতুন বোর্ডের প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন এস এম মান্নান কচি। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া বাকি পাঁচ জন হলেন- শহীদউল্লাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)।

এর আগের রবিবার (১১ এপ্রিল) ২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও ৭ জন সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ১২ এপ্রিল তাদের নির্বাচিত করা হয়। এরপর আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) তারা দায়িত্ব গ্রহণ করেন।

গত ৪ এপ্রিল (রবিবার) বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। আর বর্তমান সভাপতি ড. রুবানা হকের সমর্থিত প্যানেল ফোরাম থেকে জয়ী হয়েছিলেন ১১ জন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক