ব্যাংক কর্মকর্তা করোনায় মারা গেলে পরিবার পাবে ৫০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৯:৫২আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:৫৬

ব্যাংকের প্রথম শ্রেণির কোনও কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন। সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, প্রথম শ্রেণির কর্মকর্তা বা সিনিয়র অফিসার বা প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা অনাকাঙ্ক্ষিতভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলছে, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সমমান থেকে এক ধাপের পূর্ব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা করোনা আক্রান্ত হয়ে মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আর স্টাফ ও সাব-স্টাফ (যেকোনও প্রক্রিয়ায় নিয়োগকৃত বা নিয়োজিত) ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার আত্মীয়-স্বজন পাবেন ২৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে ব্যাংকের তার অন্য কোনও দায়-দেনার সঙ্গে উক্ত ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। এ ক্ষতিপূরণ বর্তমানে প্রচলিত অন্য যেকোনও প্রজ্ঞাপন, আদেশ, নীতিমালায় বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা ও অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এই নির্দেশনা গত ২৯ মার্চ থেকে কার্যকর হবে।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম