সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধি 
২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৩ আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৩

সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাদের জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরেক মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তিনি মারা যান।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা