প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিলের সুদহার কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ২০:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২০:০৩

করোনার প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের পাঁচ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। তিন বছর মেয়াদি এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার ছিল ৬ শতাংশ। এখন তা আরও এক শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ এবং ব্যাংক পর্যায়ে সুদহার- বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ঋণ প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে রফতানি খাতে অধিকতর প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে গ্রাহক ও ব্যাংক পর্যায়ে সুদহার হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বিআরপিডি আগের সার্কুলার প্রতিস্থাপন করা হলো।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল জারি করা বিআরপিডি সার্কুলারে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রফতানিমুখি শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট রফতানি ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের রফতানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেওয়া হয়। এ তহবিল থেকে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ এবং বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার ওপর সুদহার ৩ শতাংশ নির্ধারণ করা হয়।

/জিএম/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম