বাজেটের পরই বাজারে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৮:৩৬আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:০৬

বাজেট পেশের আগেই দাম বেড়েছিল সয়াবিনের। তবে বাজেটের পরদিন (৪ জুন) বাড়তি দামে বিক্রি হয়েছে বোতলজাত সয়াবিন তেল। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। মোটা চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা।

শুক্রবার (৪ জুন) রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ বাজার, বাসস্ট্যান্ড বাজার, কৃষি মার্কেট, টাউন হল বাজারে এমনটা দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সঙ্গে আলোচনা করে বড় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন আগেই। বাজেট উপলক্ষে আজ থেকে সয়াবিনের বাড়তি দামের বোতল বাজারে ঢুকেছে।

বাজেটের পরই বাজারে আগুন

বৃহস্পতিবার পর্যন্ত ৫ লিটার বোতলের সয়াবিন বিক্রি হয়েছিল ৬৬৫ টাকায়। আজ শুক্রবার (৪ জুন) তা বিক্রি হচ্ছে ৭২৮ টাকায়। একইভাবে সকাল থেকে বেড়েছে পেঁয়াজের দামও। সাধারণ পেঁয়াজ (হাইব্রিড) বৃহস্পতিবার থেকে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। যা আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। দেশি জাতের পাবনাসহ উত্তরাঞ্চলের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। আগে যা ছিল ৫০ থেকে ৫২ টাকায়। একইভাবে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের চাল ব্যবসায়ী জিয়া উদ্দিন বলেন, ‘বাজেটের কারণে মোটা চালের দাম বেড়েছে। মিনিকেট চালের দাম যেটুকু কমেছিল বাজেটের পর সেটা আগের দামে ফিরে গেছে। মোটা চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।’

বাজেটের পরই বাজারে আগুন

পেঁয়াজ-রসুন ব্যবসায়ী মো. রাসেল শিকদার বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। আগামীকাল (৫ জুন) থেকে দাম বাড়ার কথা। আজ থেকেই সব দোকানে বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজ সবাই ৬৫ থেকে ৭০ টাকা দামে পাবনার পেঁয়াজ বিক্রি করছে।’

কুমিল্লা রাইস এজেন্সির জিয়া উদ্দিন বলেন, ‘মিনিকেট ১ নম্বরটা বেড়ে ৬২ টাকা হয়েছিল। পরে কমে ৫৬ টাকা হয়েছিল। আজ থেকে আবার ৬২ টাকা। মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়।

জিয়া জেনারেল স্টোরের মালিক মো. জহিরুল হক বলেন, আটা প্রতি কেজিতে বেড়েছে ২ টাকা।

বাজেটের পরই বাজারে আগুন

সবজি ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, ‘লম্বা বেগুনের দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে একদিনে। ২৮ টাকায় কিনে ৪০ টাকায় বিক্রি করেছি। আজ ৪০ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ৪০ টাকার শসা আজ বিক্রি করছি ৫০ টাকায়। খরচসহ আগে লাউ ৩৫ থেকে ৩৭ টাকা পড়তো। বিক্রি করতাম ৪৫ টাকায়। আজ সেটা খরচই পড়েছে ৪৪ টাকা। বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়।’

ছবি: এস এম আব্বাস

 

/এসএমএ/এফএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম