সয়াবিন তেলের দাম কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৭:২৯আপডেট : ৩০ জুন ২০২১, ২২:৪৪

প্রতি লিটার সয়াবিন তেলের দাম চার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা। 

সংগঠন থেকে জানানো হয়েছে, নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে।

সংগঠনের সচিব নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম ১ জুলাই থেকে প্রতি লিটারে চার টাকা কমানো হয়েছে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন মূল্য তালিকা অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা এবং খোলা পাম সুপার এক লিটার তেলের দাম পড়বে ১০৮ টাকা।

বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধক্রমে তেলের মূল্য লিটারে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (১ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম