বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর টাকা গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ কার্যক্রম চলবে আগামী রবিবার পর্যন্ত (১১ জুলাই)।
চতুর্থ প্রজন্মের এ ব্যাংকটি আইপিওতে ১০ কোটি শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
আইপিওতে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে ১০ টাকা অভিহিত মূল্যে। নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিটির আইপিওতে সেসব বিনিয়োগকারীই আবেদন করতে পারবেন যাদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে।
একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার আবেদন করতে পারবেন।









