অভিনব পদ্ধতিতে সোনালী ব্যাংক থেকে টাকা হাতানোর চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২২:৪৯আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:৪৯

সোনালী ব্যাংক থেকে অভিনব পদ্ধতিতে টাকা চুরির চেষ্টা করছে একাধিক প্রতারক চক্র। সর্বশেষ টেকনাফ শাখা থেকে ভুয়া অ্যাডভাইসপত্রে ৩৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ওই চক্র।

কিন্তু ব্যাংক কর্মকর্তাদের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার কারণে চক্রটি টাকা হাতাতে ব্যর্থ হয়ে হাতেনাতে ধরা পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেছে সোনালী ব্যাংক।

মঙ্গলবার (৬ জুলাই) সোনালী ব্যাংকের গণসংযোগ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার শামীমা নূর বলেন, সোনালী ব্যাংকের টেকনাফ শাখায় ভুয়া অ্যাডভাইসপত্র দিয়ে প্রায় ৩৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে একটি প্রতারক চক্র। তারা প্রাণিসম্পদ বিভাগের একজন ভুয়া কর্মচারীর নামে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার স্বাক্ষরিত একটি অ্যাডভাইসপত্র (সরকারি চাকরিজীবীর আনুতোষিক) কালেকশনের জন্য ব্যাংকে জমা দেয়। ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করেন। পর্যবেক্ষণে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে অ্যাডভাইসটির বিপরীতে সরকারি অর্থ উত্তোলন আটকে দেওয়া হয়।

সংশ্লিষ্ট শাখা ম্যানেজার জানান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহনেওয়াজ, বেনিফিসিয়ারি মো. শাহাবুদ্দিন এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবুল বশর এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। বেনিফিসিয়ারি শাহাবুদ্দিন প্রাণিসম্পদ অধিদফতরের কোনও কর্মচারী নন। কিন্তু তার নামে ভুয়া বিল প্রস্তুত ও স্বাক্ষর নকল করে টাকা তোলার জন্য ব্যাংকে পাঠানো হয়।

এর আগে  গাজীপুরের শ্রীপুরেও একই কায়দায় সোনালী ব্যাংক থেকেই আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অপর একটি চক্র। তবে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতায় বিষয়টি ভুয়া প্রমাণিত হয় এবং সরকারি অর্থ রক্ষা পায়। ওই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার মধ্যে ৫ জন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম