ধাতব মুদ্রা না নিলে ব্যাংককে জরিমানার হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৬, ১৮:৪৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৯:১৩

ধাতব মুদ্রা লেনদেনে জনসাধারণের বিড়ম্বনা কমাতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোনও ব্যাংক কোনও গ্রাহকের কাছ থেকে ধাতব মুদ্রা জমা না নিলে সেই ব্যাংককে জরিমানা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সব তফসিলি ব্যাংককে গ্রাহকের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনও ধাতব মুদ্রা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হলো।

ধাতব মুদ্রা

 

এতে আরও বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকা, ব্যক্তিগত অভিযোগপত্র এবং ফোনের মাধ্যমে পাওয়া অভিযোগে দেখা যায় তফসিলি ব্যাংকের শাখাগুলো অনেক ক্ষেত্রে তাদের গ্রাহকের কাছ থেকে ধাতব মুদ্রা যথাযথভাবে গ্রহণ করছে না। ফলে ধাতব মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন, যা তাদের স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে। নির্দেশনা লঙ্ঘিত হলে এবং এ বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় অর্থদণ্ড আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগেও একাধিকবার ব্যাংকগুলোকে গ্রাহকদের থেকে ধাতব মুদ্রাসহ ছোট নোট (১, ২ ও ৫ টাকা) নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সম্প্রতি বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ কেন্দ্রে অভিযোগ আসছে যে, ব্যাংকগুলো ধাতব মুদ্রা নিচ্ছে না। বিশেষ করে দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির ডিলাররা এ অভিযোগ করেছেন।

উল্লেখ্য, বাজারে ২৫ পয়সা, ৫০ পয়সা, ১, ২ ও ৫ টাকার ধাতব মুদ্রা রয়েছে। ২৫ ও ৫০ পয়সার একক লেনদেন নেই বললে চলে। এছাড়া এক টাকার একক লেনদেনও কম।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, ‘আমরা ব্যাংকগুলোকে বলেছি, তাদের ছোট শাখায় ন্যুনতম ১০ হাজার ও বড় শাখায় ন্যুনতম ৩০ হাজার টাকা রাখতে হবে। এর বেশি জমা হলে তারা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবে। তিনি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসগুলোকেও জনসাধারণ থেকে ধাতব মুদ্রা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

/জিএম/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম