চট্টগ্রাম ছাড়া সারাদেশে আজ ব্যাংক বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ০৯:২০আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১০:২০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি ও রফতানি বাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য আজ চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো খোলা থাকবে। এসব শাখায় আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। 

এর আগে  গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। 

নির্দেশনা অনুযায়ী, ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
 
এদিকে ব্যাংকের মত আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ ছাড়া ২, ৩ ও ৫ আগস্ট (সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

/জিএম/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম