রেমিট্যান্সে প্রণোদনা বাড়ছে না 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২০:০১আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:০১

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর সরকারের দেওয়া প্রণোদনার হার বাড়ছে না। এ মুহূর্তে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর কোনও চিন্তা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বুধবার (৪ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, আমার মনে হয় রেমিট্যান্সের উপর ২ শতাংশ ইনসেনটিভ (প্রণোদনা) ঠিক আছে। অর্থমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে বাড়াচ্ছি না। ইনসেনটিভের ক্ষেত্রে রেভিনিউ এলাকায় নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে পারি কি-না সেটা আমরা দেখব। যিনি যে পরিমাণ আয় করবেন তা বৈধপথে পাঠালে প্রণোদনা পেয়ে যাবেন।’

অর্থমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের রেমিট্যান্স যেগুলো বিদেশে উপার্জিত হয় তা দেশে আসুক, বৈধপথে আসুক। আগে বৈধপথে আসতো, অন্যান্য পথেও আসতো। এখন বৈধপথে আসাটায় এদের কোথায় আপত্তি আছে আমি জানি না। আমরা যদি কোনও নিয়মনীতির মধ্য দিয়ে রেমিট্যান্স নিয়ে আসি সেটা তো দেশের জন্য ভালো।’

/এসআই/এমআর/
সম্পর্কিত
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
মে মাসের প্রথম ১৭ দিনেই ২১৭ কোটি ডলারের রেমিট্যান্স
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম