নিজের চালের কোনও ব্যবসা নেই। এমনকি চালকল বা মিলও নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি জানিয়েছেন- অনেক সাংবাদিকই লিখেন, খাদ্যমন্ত্রীর চালের ব্যবসা আছে। যার জন্য চালের দাম কমে না। এ তথ্যটি সঠিক নয়।
সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, এ তথ্যটি কিন্তু আপনাদের জানা দরকার। কারণ আপনারা অনেকেই এ বিষয়ে আমাদের প্রশ্ন করেন, তাতে আমরা বিব্রত হই।
খাদ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও কীভাবে বেশি মুনাফা করা যায়, এটা নিয়েই আমরা বেশি ব্যস্ত আছি। এটা শুধু চালে নয়, সুযোগ পেলেই তারা বেশি লাভ করতে চায়; আল্লাহ তাদের ওপর মানবতার রহমত বর্ষণ করুক।









