কাঁচা পাটের বাজার পর্যবেক্ষণ করা হবে: পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৯:৩১আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৯:৩১

অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রফতানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচা পাটের বাজার সবসময় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাট অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পাটমন্ত্রী।

রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাঁচা পাটের বাজার ব্যবস্থাপনা, তদারকি ও কাঁচা পাটের রফতানি বিষয়ক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত মোহাম্মদ আবুল কালাম, সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশেন (বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী, বিজেএমএ চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারীসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ বছর পাট মৌসুম শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচা পাট বাজারে আসতে শুরু করেছে। এ মৌসুমে কাঁচা পাটের উৎপাদনও সন্তোষজনক। চাষিরা পাটের ভালো দাম পাচ্ছেন। চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটচাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখা হয়েছে। কোনও কারণে যেন কাঁচা পাটের দাম অসহনীয় না হয় সেজন্য সর্বদা কাঁচা পাটের বাজার পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচা পাট কেনাবেচা ও মজুত থেকে বিরত রাখা, ভেজাপাট কেনাবেচা রোধ করা।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম