তথ্যপ্রযুক্তির স্টার্টআপে বিনিয়োগ করবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৯:২৯আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৬:২৯

রবার্ট ডিকসন বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠানে ব্রিটিশ ভেঞ্চার ক্যাপিটালিস্টদের বিনিয়োগ করার সম্ভাবনা আছে। তিনি জানান, এ লক্ষ্যে বাংলাদেশস্থ ব্রিটিশ দূতাবাস কাজ করছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ এবং যুক্তরাজ্য আশা করে, সামনের দিনগুলোতে বাংলাদেশের সেবাখাতগুলো বিশেষ করে ব্যাংকিং, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি এবং শিক্ষাখাতে যুক্তরাজ্যের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। চলমান মহামারির পর বাংলাদেশের অর্থনীতির গতিধারা অব্যাহত রাখতে বেসরকারি বিনিয়োগ আরও বাড়াতে হবে বলেও মত প্রকাশ করেন হাইকমিশনার।

তার মতে, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ‘ব্যবসা পরিচালনা সূচক’-এ বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে হবে। এজন্য সরকার ও বেসরকারি খাত একযোগে কাজ করতে পারে। পাশাপাশি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রবিবার (২৯ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা: প্রেক্ষিত সেবা খাত’ শীর্ষক ভাচুর্য়াল ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডায়ালগের স্বাগত বক্তব্যে দেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি-এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, এসবিকে টেক ভেঞ্চারস-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সনিয়া বশির কবীর।

এ ছাড়াও আলোচনায় অংশ নেন, বাংলাদেশ সিমপ্রিন্টস টেকনোলোজি লিমিটেড-এর কান্ট্রি ডিরেক্টর মো. আসাদ-উর-রহমান নীল, জেনেক্স ইনফোসিস লিমিটেড’র সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আদনান ইমাম এবং এমএফ এশিয়া লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফকির তানভীর আহমেদ প্রমুখ।

/জিএম/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম