ভেঙে দেওয়া হলো ফারইস্ট লাইফের পরিচালনা পর্ষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

আর্থিক অপরাধ, মানিলন্ডারিং ও করপোরেট গভর্নেন্স না মানাসহ নানা অনিয়মের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারী পলিসি হোল্ডার্স ও সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য কোম্পানিতে ১০ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ও সামগ্রিকভাবে পুঁজিবাজারে উন্নয়নের জন্য ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ পুনর্গঠন করছে। তিনি জানান, কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদকে অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ড. মুহাম্মদ রহমতউল্লাহকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হবে। নতুন পর্ষদে ১০ জন স্বতন্ত্র পরিচালক থাকবেন।

বিএসইসির তথ্য বলছে, নবনির্বাচিত পর্ষদ কোম্পানি করপোরেট গভর্নেন্স ২০১৮ আইন অনুসারে ফারইস্ট ইসলামি লাইফের একটি নিরীক্ষা কমিটি গঠন করবে এবং একটি নমিনেশন ও রিমুন্যারেশন কমিটি গঠন করবে। পুনর্গঠিত পর্ষদ আগামী ছয় মাসের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পুনর্গঠন করবে। এছাড়া যারা গত ১০ বছর ধরে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আর্থিক অপরাধ ও মানিলন্ডারিং করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম