বাংলাদেশ-উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে বাংলাদেশ ও উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময়ের বিষয় ছিল ‘বাংলাদেশ ও উজবেকিস্তান: আইসিটি সহযোগিতা প্রসারের সম্ভাবনা’। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আইসিটি বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আইসিটি খাতের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উজবেকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উজবেকিস্তান এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আদখাম ইকরামভ। সভায় দুই দেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয় এবং এই খাতে বিনিয়োগ ও বাণিজ্যসহ উন্নয়ন ও বিকাশে যৌথভাবে কাজ করার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে এ সময় উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও উজবেকিস্তান দীর্ঘ পরীক্ষিত বন্ধু।’

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তাসখন্দে এক সরকারি সফরে রয়েছেন ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির, বর্তমান সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ই-ক্যাব’র সভাপতি শমী কায়সার, বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক লিয়াকত আলী লিয়াকত, ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকটনিক্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ, ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরনা ও দোহাটেক নিউ মিডিয়ার প্রেসিডেন্ট এ কে এম সামসুদ্দোহা প্রমুখ।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম