গুলশান বারিধারা আবাসিক এলাকার নিরাপত্তার স্বার্থে ইফাদ অটোস লিমিটেড এর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০ লাখ টাকা মূল্যের সি সি ক্যামেরা দেওয়া হয়েছে। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের হাতে চেক হস্তান্তর করেন।
এ সময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান বলেন, ইফাদ গ্রুপ সব সময় সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জন নিরাপত্তার সার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে ইফাদ গ্রুপের সহযোগীতার অংশ হিসাবে হাত বাড়িয়ে দিয়েছে। এ সময় ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
/এসআই/
/আপ: আরএ/








