বাংলাদেশের উন্নয়ন টিআইবি ভালো চোখে দেখে না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৬, ২০:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২০:১৯

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের তৈরি পোশাক খাতের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনকে  অসত্য ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই খাতের ক্ষতির উদ্দেশ্যেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসারিজ অ্যান্ড প্যাকেজিং ম্যান্যুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চারদিনব্যাপী আয়োজিত গ্যাপেক্সপো-২০১৬- এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তৈরি পোশাক শিল্প যথন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাত ইমেজ সংকটে পড়েছিল। বর্তমান সরকার এবং তৈরি পোশাক শিল্পর মালিকদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ সে সংকট কাটিয়ে উঠেছে। ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নিয়মিত ভাবে তৈরি পোশাক কারখানাগুলো পরিদর্শ করে সন্তোষ প্রকাশ করছে। বিদেশি রাষ্ট্রদূতরা  কারখানাগুলো পরিদর্শন করে বাংলাদেশের কম্পলায়েন্স ইন্ডাস্ট্রি দেখে সন্তুষ্ট। যেসময় ক্রেতাগোষ্ঠী বাংলাদেশের প্রতি আস্থা ফিরে পেয়েছে, ঠিক সে সময় টিআইবি’র এ ধরনের অপ-প্রচার উদ্দেশ্য প্রাণোদিত। বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে টিআইবি এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের কোনও উন্নয়ন টিআইবি ভালো চোখে দেখে না। টিআইবি’র বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।

/এসআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক