ইপিবির সোর্সিং মেলা ১৮-২৪ অক্টোবর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২২

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সপ্তাহব্যাপী ভার্চুয়াল সোর্সিং মেলার আয়োজন করেছে। আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর এই মেলা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ আছে বাণিজ্যমেলার আয়োজন। তবে বাজার অনুসন্ধান কার্যক্রম চলমান রাখার স্বার্থে ইপিবি ভার্চুয়ালি এই মেলার আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইপিবি।

ইপিবি জানিয়েছে- প্রস্তাবিত সোর্সিং মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের বিক্রেতা বা এক্সিবিটরদের যোগসূত্র তৈরি করে দেওয়া। এই মেলায় ১৩টি খাতের পণ্য প্রক্ষেপণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে ইপিবি জানিয়েছে- মেলার ওয়েবপোর্টালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ভার্চুয়াল বুথ থাকবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ তাদের উৎপাদিত পণ্যের থ্রিডি ছবি প্রদর্শনের পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট প্রদর্শন করতে পারবে। ওয়েবপোর্টালের মাধ্যমে সম্ভাব্য ক্রেতা লাইভ ভিডিও ও অডিও চ্যাটের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের (এক্সিবিটর) সঙ্গে সরাসরি কথা বলতে এবং সভা করতে পারবেন।

মেলায় অংশগ্রহণকারী এক্সিবিটরদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার টাকা। তবে ক্রেতা ও ভিজিটররা বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মেলায় ভিজিট করতে পারবেন।

প্রদর্শনী ওয়েব সাইটে ক্রেতা-বিক্রেতার ডাটাবেজ সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে বিদেশি ক্রেতা এবং স্থানীয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান অধিকতর যোগাযোগের মাধ্যমে যথাক্রমে তাদের বিশ্বস্ত যোগান উৎস এবং সম্ভাব্য ক্রেতা অনুসন্ধানের মাধ্যমে নতুন বাজার সৃষ্টি করতে সক্ষম হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম