অভিযোগ করে ভোক্তারা পেয়েছেন প্রায় সোয়া কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিষ্ঠার পর দাফতরিকভাবে নিষ্পত্তিকৃত অভিযোগের প্রেক্ষিতে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৬ হাজার ৯২০ জন অভিযোগকারীকে ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৫০২ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়োজিত সর্বোচ্চ ফোরাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৩তম সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সূচনা বক্তব্যে বাণিজ্যমন্ত্রী করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিকালে ভোক্তা স্বার্থ সুরক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজারজাতকরণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিরলস কাজ করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানান এবং কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অধিদফতরের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও অধিদফতরের ২০২০-২০২১ অর্থবছরের কার্যাবলীর বিবরণ সম্বলিত বার্ষিক প্রতিবেদন, ২০২০-২০২১ অর্থবছরের এপ্রিল, মে ও জুন ২০২১ পর্যন্ত ১টি ত্রৈমাসিক হিসাব বিবরণী, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তির মেয়াদ বর্ধিতকরণ ও নতুনভাবে সম্পাদনযোগ্য চুক্তির বিষয় এবং ক্যাব কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরের 'ভোক্তা অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। 

সভায় জানানো হয় যে অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত সময়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বাজার অভিযান পরিচালনা করে ১ লাখ ৭ হাজার ৩৮টি প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৭৩ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ২৪২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে দাফতরিকভাবে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করে ৭ হাজার ১০ টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৮ টাকা জরিমানা করা হয়।

২৯ সদস্য বিশিষ্ট পরিষদের সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বিশিষ্ট সমাজকর্মী ও বীমা ব্যক্তিত্ব জনাব শেখ কবির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আকরাম উদ্দীন আহমেদসহ আরও অনেকে। সভাটি সঞ্চালনা করেন পরিষদের সচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম