এবারও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ২০:৪০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:৪০

গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদে আবারও দুই বছর মেয়াদে (২০২১-২৩) সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। এ নিয়ে তিনি টানা ষষ্ঠ মেয়াদে বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হলেন।

৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার, সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান। এছাড়া সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল।

সোমবার (১১ অক্টোবর) বিকেএমইএ ঢাকা কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।

বিকেএমইএ পরিচালনা পর্ষদ (২০২১-২৩) নির্বাচন উপলক্ষে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠিত হয় গত ১৪ আগস্ট। বোর্ড ১৭ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ছিল ৩ ও ৪ অক্টোবর। ৩ অক্টোবর কোনও উদ্যোক্তাই মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ৪ অক্টোবর সম্মিলিত নিট ফোরামের পক্ষে ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেন ফোরামের সদস্যরা। নির্ধারিত দিন ৭ অক্টোবর প্রার্থীরা ওই ৩৫টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেন। ১০ অক্টোবর ৩৫ জনকে চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচন বোর্ড।

বিকেএমইএ’র এজিএম-২০২১ এ পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৭ থেকে ৩৫ জনে উন্নীত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তা বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে অনুমোদিত হয়। এরই প্রেক্ষাপটে বিকেএমইএ পরিচালনা পর্ষদের ৩৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে।

যেহেতু ৩৫টি পদের বিপরীতে ৩৫টি মনোনয়নপত্রই জমা পড়ে, সেহেতু আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ ধারা অনুযায়ী তার প্রয়োজন পড়ে না।

ফলে বিধি অনুযায়ী আজ সভাপতি (একজন), নির্বাহী সভাপতি (একজন), সিনিয়র সহ-সভাপতি (একজন), সহ-সভাপতি (পাঁচজন) এবং সহ-সভাপতি (অর্থ) (একজন) সহ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ওই ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়নপত্র জমা পড়ায় ধারাবাহিকভাবে তারা নির্বাচিত হন।

নতুন পর্ষদে ২৬ জন পরিচালকের মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান ও হারুন অর রশিদ।

বিকেএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী। সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সোলায়মান ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।

একইসঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা চেয়ারম্যান, এনসিসিআই’র সাবেক সহ-সভাপতি রাশেদ সারোয়ার এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু সদস্য হিসেবে নির্বাচনি আপিল বোর্ডের দায়িত্ব পালন করেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম