এবছরই মালয়েশিয়ার সঙ্গে এফটিএ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৬, ২১:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:৪৯

তোফায়েল আহমেদ

মালয়েশিয়া সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বাংলাদেশের তৈরি পোশাক ওষুধ,গাড়ির ব্যাটারি,ভেজিটেবলসহ রফতানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের রফতানি বাড়বে।এ মুহূর্তে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।এবছরই এফটিএ স্বাক্ষর সম্ভব হবে।

বাণিজ্যমন্ত্রী সোমবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী মোস্তপা মোহাম্মেদের সঙ্গে তার বাসভবনে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার সময় এসব কথা বলেন।বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকসী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, এফটিএ স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত রফতানি সুবিধা প্রদান করা হলে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ব্যবধান কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন,বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগের জন্য সবধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার। সহজলভ্য দক্ষ জনশক্তি,বিদ্যুৎসহ সকল প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে বাংলাদেশ।সরকার দেশব্যাপী ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ হাতে নিয়েছে। চাইলে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের জন্য পৃথক একটি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হতে পারে।মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করার আহ্বান জানিয়েছেন,যাতে উভয় দেশের মধ্যে যাতায়াত সহজ হয়এবং বাণিজ্য বৃদ্ধি পায়।

 এর আগে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার সময় উভয় দেশ বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব করেছিল।সেই আলোকে উভয় দেশ বাণিজ্যবৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশকে বেশি পরিমাণে পণ্য রফতানি করতে মালয়েশিয়ার বাজারে বাণিজ্য সুবিধা প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ সরকার বিশ্ব বাজারে রফতানি বৃদ্ধি করতে পণ্য এবং বাজার সম্প্রসারণের  কাজ করে যাচ্ছে। বাণিজ্য সুবিধা পাওয়া গেলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়বে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য রফতানিকারকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করছে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, ফার্নিচার, আইসিটি, জাহাজ নির্মাণ, কৃষিজাত ও পাটজাত পণ্য রফতানিতে অগ্রাধিকার দিয়ে সরকার বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনার জন্য তোফায়েল আহমেদ মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী মোস্তপা মোহাম্মেদ এর আমন্ত্রণে ১৭ তারিখ মালয়েশিয়া গেছেন।

/এসআই/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম