গণপরিবহন বন্ধের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ২০:০২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:০৭

হঠাৎ করে গত ৩ দিন ধরে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজি ও ফলমূলের বাজার অস্থির হয়ে উঠেছে। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ২০ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

রাজধানীর ব্যবসায়ীরা জানান, বাজারে মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা। পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৩৮ টাকায় ঠেকেছে। ১০০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা।

প্রসঙ্গত, ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় দেশে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকে পরিবহন খাতের মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন যাত্রী-পণ্যবাহী যান বন্ধের ঘোষণা দেয়। পরিবহন ধর্মঘটে শুক্রবার থেকে কার্যত পুরো দেশ থমকে রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটের কারণে নিত্যপণ্যের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতা নাসির উদ্দিন সোহাগ বলেন, পরিবহন ধর্মঘটের কারণে পণ্য ঠিকমতো আসছে না। এই কারণে অধিকাংশ পণ্যের দাম বেড়ে গেছে। বাজারের তথ্য বলছে, প্রকারভেদে সবজির কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে দাম।

শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি কেজিপ্রতি ৫৫-৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, কাচা পেঁপে ৩০-৪০ টাকা এবং লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক, পালং শাক, মুলা শাক, সরিষা শাক ১০-২০ টাকা আঁটি, পুঁই শাক আঁটি ২০ ও লাউ শাক ৩০-৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ ও আলুর দাম কিছুটা বেড়ে ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা, রসুন ১৩০-১৪০ টাকা ও আদা ১৩০-১৪০ টাকা। ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ টাকা, সোনালি কক মুরগি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম