দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পরিকল্পনামন্ত্রী

২০২০ সালের মধ্যে সারাদেশ বিদ্যুতের আওতায় আসবে

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৮:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২০:০৭

আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে এএইচএন সিওনগ-ডু আগামী ২০২০ সালের মধ্যে শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আসবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকারের সফল বিনিয়োগনীতি, বিশেষ করে দূরদৃষ্টিসম্পন্ন কর্মযজ্ঞের ফলে ইতোমধ্যেই দেশের বিদ্যুতের উৎপাদন ও বিতরণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের ৭৪ ভাগ এলাকা বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বুধবার শেরেবাংলা নগরস্থ তার নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিওনগ-ডু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কয়েক গুণ। অথচ মাত্র পাঁচ বছর আগেও দেশের প্রায় ৫০ভাগ এলাকা বিদ্যুতের আওতার বাইরে ছিল। বিদ্যুতের ঘাটতি ছিল অসহনীয়।  তিনি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশে বিভিন্নখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার একটি বিনিয়োগ বান্ধব সরকার।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মুস্তফা কামাল বলেন, আইসিটি খাতে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে । সরকারের সুষ্ঠু পরিকল্পনার ফলে এখাতে মনোপলি ব্যবসা বন্ধ হয়েছে। দেশের টেলিডেনসিটি ও ইন্টারনেট ডেনসিটি বৃদ্ধি পেয়েছে।

এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের অব্যহত অগ্রগতির প্রশংসা করেন।আইসিটি খাতে দক্ষিণ কোরিয়ার কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম