পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ উদ্যোক্তারা: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৯:১২আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:১৬

ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড টেলিগেটশন টিমের সদস্যদের সঙ্গে রাশেদ খান মেনন ব্রিটিশ উদ্যোক্তারা পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, দেশের বাইরে অনেক গুণীজন যারা স্বনামখ্যাত স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা যে সব দেশে কাজ করছেন, রাষ্ট্রের জন্য সুনাম ও সমৃদ্ধি বয়ে আনছেন, যা সে দেশসমুহের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে ব্রিটিশ বাংলাদেশ ট্রেড টেলিগেটশন টিমের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মূলত যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ব্রিটিশ নাগরিকগণ যারা ব্যবসা-বাণিজ্যে সফলতা লাভ করেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে এ ডেলিগেশন টিম বোর্ড অব ইনভেস্টমেন্টের (বিওআই) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন। সফরে আয়োজক দেশ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মিসবাউর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব ও অবস্থান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ দেশে ১৬ কোটি মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে, যাদের আর্থিক সক্ষমতা অতি দ্রুত বাড়ছে। তাই বাংলাদেশর চলমান শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তারা পর্যটন খাতে বিনিয়োগ করতে মন্ত্রীর কাছে আগ্রহ ব্যক্ত করেন। মন্ত্রী তাদের জানান, সরকার পর্যটনকে গুরুত্ব দিয়ে ২০১৬সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। তিনি বলেন, সম্ভাবনাময় এ সেক্টর বিনিয়োগের একটি অন্যতম ক্ষেত্র হবে।

 /এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম