গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হবে আগামীকাল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হবে আগামীকাল বুধবার (৮ ডিসেম্বর)। মুজিববর্ষ উপলক্ষে ৩০টি শিল্প প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল ৬টি শিল্প সেক্টরের ৩০টি প্রতিষ্ঠান বা কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

বুধবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনীত ৩০টি প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার হিসেবে মনোনীত প্রতিটি প্রতিষ্ঠান বা কারখানা পাবে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট এবং এক লাখ টাকার চেক। পরে প্রধানমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদফতরের শ্রমজীবী মহিলা হোস্টেল এবং শ্রম কল্যাণ কেন্দ্রের ৮টি নবনির্মিত ভবন ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলেও জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম