সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলের ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলে হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। সংস্থাটি থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আয়কর অধ্যাদেশের ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর।

চিঠিতে ব্যাংকগুলোকে ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণীও পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের নামে যেকোনও সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব বা অন্য যেকোনও ধরনের স্কিম বা হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর নামে এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাঁদের মালিকানাধীন কোনও প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে।

এইচআরসি গ্রুপের মালিকানায় রিয়েল এস্টেট, ব্যাংক, ইনস্যুরেন্স, চা, লাইটিং ইন্ডাস্ট্রি, সংবাদপত্র ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের ২৭টি প্রতিষ্ঠান রয়েছে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম