দেশের বাজারে কমলো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ০২:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪০

দেশের বাজারে কমছে সোনার দাম। বুধবার (১৫ ডিসেম্বর) থেকে প্র‌তি ভরিতে এক হাজার ১৬৬ টাকা ক‌মে পাওয়া যাবে সোনা। অর্থাৎ দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ১৩৩ টাকা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা সোনার দাম নিম্নমুখী।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে দেশের বাজারে সোনার দাম ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি এক হাজার ১৬৬ টাকা কমানো হলো। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫০ হাজার ৯১৩ টাকা।

সোনার মূল্য কমলেও রূপা আগের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার ভরি এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এর আগে, সর্বশেষ গত ১২ নভেম্বর ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করেছিল বাজুস। যা ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল। আজ পর্যন্ত ওই দরেই সোনার অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে মঙ্গলবার ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার অলংকার বিক্রি হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ৪০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫২ হাজার ৮০ টাকা।

/জিএম/এলকে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম