বাংলা ট্রিবিউনকে বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম

ওমিক্রনের চাপ পড়ছে পোশাক শিল্পে

শফিকুল ইসলাম
২৫ ডিসেম্বর ২০২১, ১৬:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:১৩

দেশের তৈরি পোশাক শিল্প আবারও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

শহীদুল্লাহ আজিম জানিয়েছেন, গত দুই বছর ধরে চলমান করোনার তাণ্ডব আমরা গত কয়েক মাসে কেবল কাটিয়ে উঠতে শুরু করেছিলাম। এরই মধ্যে আবার ওমিক্রনের চাপ এসে পড়েছে। ইতিমধ্যেই বিশ্বের ১০৬টির বেশি দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে বলে জেনেছি। দেশগুলোর মধ্যে অনেক দেশেই বাংলাদেশের তৈরি পোশাকের বাজার রয়েছে। এসব দেশেও বাংলাদেশ থেকে রফতানির ওপর ওমিক্রনের চাপ আসতে শুরু করেছে।

শহীদুল্লাহ আজিম

তিনি জানান, অনেক লড়াই সংগ্রামের পরে গেল বছর ব্যবসা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছিল। ক্রেতারা ভালোই সাড়া দিয়েছেন। এর প্রেক্ষিতে উৎপাদিত পণ্যের রফতানিও ভালো হয়েছে। তবে এখন আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চাপ এসে পড়তে শুরু করায় আমরা আবারও চোখে মুখে অন্ধকার দেখছি। জানি না এর শেষ পরিণতি কী হবে?

শহীদুল্লাহ আজিম জানিয়েছেন, পোশাকের বড় বাজার ইউরোপ-আমেরিকা। সেখানকার অনেক দেশে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ধাক্কা লেগেছে। অনেক জায়গায় লকডাউন চলছে। অনেক দেশে লকডাউনের আলোচনা হচ্ছে। এর ফলে আউটলেটগুলো এখন প্রায় বন্ধই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না পরবর্তী অবস্থা কী হবে?

বিষয়টির দিক সরকারের সর্বোচ্চ নজর রাখা উচিৎ উল্লেখ্য করে শহীদুল্লাহ আজিম বলেন, করণীয় নির্ধারণে বিলম্ব হলে বা অবহেলা হলে এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রফতানি আয়ের ওপর। একইসঙ্গে বাংলাদেশের পণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী