জুনিয়র কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ২০:৪৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২০:৪৭

সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা এসপিও এবং এর নিচের গ্রেডের কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বেতন কাঠামো ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তাদের এ সুযোগ-সুবিধা প্রদান সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে লোকাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক আর্থিক মানদণ্ডে ব্র্যাক ব্যাংক অগ্রগামী অবস্থানে আছে। কর্মকর্তারাই আমাদের সাফল্যেই পেছনের মূল চালিকাশক্তি।  দেশের তরুণ সম্প্রদায়ের নিকট প্রথম পছন্দ হবার কৌশলগত পদক্ষেপ হিসেবে এ নতুন বেতন কাঠামো চালু করা হয়েছে।

আগামী কয়েক বছর বড় ধরনের প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। সারাদেশে ব্যবসায়িক বিস্তৃতি বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালেই ১ হাজার ৮০০ জন নতুন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা আছে বলেও উল্লেখ রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম